আজ সকালে ঘুম থেকে উঠলাম ১০টায়। ঘুম থেকে উঠেই দেখি বিদ্যুৎ নেই। বেতন তুলবো বলে salary sheet তৈরী করে প্রিন্ট করতে হবে। কিন্তু বিদ্যুৎ না থাকায় বসে থাকতে হলো। বেলা ১২টায় বিদ্যুতের দেখা মিললো। জলদি কম্পিউটারে কম্পোজ করে ফেললাম। কিন্তু পিসি থেকে ফাইল কপি করে যখনই পেনড্রাইভে পেস্ট করবো তখনই আবার বিদ্যুৎ চলে গেল ~X( । আবার বসে থাকলাম। আধাঘন্টার মধ্যে বিদ্যুত আসলো। তারাতারি ফাইলটা কপি করে প্রিন্ট করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম।
ভার্সিটির পাশেই প্রিন্ট করার দোকান। আমি দোকানে পৌছানো মাত্রই বিদ্যুৎ চলে গেল ~X( । পরে একটি মার্কেটে গিয়ে প্রিন্ট করে আনি। সেখানে সেন্ট্রাল জেনারেটর থাকায় প্রিন্ট করতে অসুবিধা হয়নি।
প্রিন্ট করা কাগজটি নিয়ে গেলাম আমাদের ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর স্যারের রুমে। সেখানে গিয়েও দেখি বিদ্যুত নেই। যাইহোক স্বাক্ষর নিতে বিদ্যুৎ লাগে না বলে আর ঝামেলায় পরতে হলো না।
আমাদের বেতন দেয়া হয় ইউনিট ১ এ। সেখানে গেলাম বেতন তুলতে। সেখানেও পৌছানো মাত্র বিদ্যুৎ চলে গেল ~X( । বিদ্যুৎ গেল ভাল কথা কিন্তু জেনারেটরের তেল থাকবে না এটা কি মানা যায়? আমার এমনই কপাল আজ জেনারেটরের তেলও নাই। পিয়নকে পাঠানো হলো তেল আনতে। অফিসের মধ্যে বসে থেকে ততক্ষনে হাল্কাপাতলা একটা গোসল হয়ে গেছে। যাইহোক অবশেষে বেতন পেলাম। ইউনিট থেকে বের হয়ে আসার সময় জেনারেটরের আওয়াজ পেলাম। বুঝলাম তেল আনা হয়েছে।:|
কাজ শেষ বাসায় ফিরলাম। বাসায় ফিরে দরজাটাও খুললাম আর বিদ্যুতও গেল :-@ । মেজাজটা এখন খারাপ না হয়ে পারলো না। চরম আকারে মেজাজ গরম করে বিছায় শুয়ে পরলাম। নেটে বসবো বলে অনেক সময় অপক্ষা করলাম বিদ্যুতের জন্য। কিন্তু বিদ্যুতের দেখা পেলাম না। অবশেষে ঘুমিয়ে পরলাম। ইফতারির আগে ঘুম থেকে উঠে দেখলাম বিদ্যুৎ আছে। অবশেষে শান্তিতে ইফতারি করলাম।
ইফতারির পর গেলাম নিউমার্কেটে। সেখানে গিয়েও দেখি বিদ্যুৎ নেই (পরে অবশ্য বিদ্যুত এসেছিল)। নিউমার্কেটের কাজ শেষে বাসায় ফিরলাম রাত পৌনে বারোটায়। তখন বসায় ফিরে দেখি বিদ্যুত নেই
। বারোটার পর আবার বিদ্যুত আসলো।
এখন পর্যন্ত আর বিদ্যুৎ যায় নাই। মনে হয় আমর কুফা কাটছে।
ব্যাপারটা পুরোটাই কাকতালীয়। অথবা আজ হয়তো বেশি মাত্রায় লোডশেডিং হয়েছে। তবুও অদ্ভুত লেগেছে ব্যাপারটি।

