প্রতিটা মানুষের মাঝেই কমপ্লেক্সিটি রয়েছে। কারও কম বা কারও হয়তো একটু বেশিই। ভাল মন্দ বুঝি না তবে নিজের জীবনের অভিজ্ঞতায় বুঝেছি কমপ্লেক্সিটি মানুষের জীবনকে অনেক বেশি জটিল করে দেয়। সব কিছু সহজভাবে নিতে পারলে সব কিছুই সুন্দর ও স্বাভাবিক হয়। এতদিন মানুষের মাঝে এই বিষয়টি দেখে এসেছি। দেখেছি মানুষ কি করে সাধারণ একটি বিষয়কে ঘুরিয়ে পেচিয়ে জটিল করে ফেলে। সামান্য কোন বিষয়কে অনেক বেশি জটিল করে ফেলে। নিজের মাঝেও যে অতি মাত্রায় কম্লেক্সিটি রয়েছে তা আগে কখনো বুঝি নাই। মনে হয় এখন বুঝতে পারছি। সাধারণ বিষয়কে অনেক জটিল করে ফেলছি। যে কারণে অনেকেই আমাকে বুঝতে পারে না। এমনকি অনেকের কাছে আমি বিরক্তিকর হয়ে যাচ্ছি।
আমি এখানে কমপ্লেক্সিটি বলতে যা বোঝাতে চেয়েছি তা হয়তো অনেকের মাথার উপর দিয়েই যাবে। একটু খোলাসা করে বলি।
অনেকে আছেন খুব সাধারণ বিষয়কে জটিল করে ভাবেন। যেমন আমি হয়তো আমার কোন বন্ধুকে কিছু খাওয়ালাম। বন্ধুটি যদি মনে মনে ভাবে সুমন কেন আমাকে খাওয়ালো, কি উদ্দেশ্য ইত্যাদি। এ ধরণের স্বভাবের মানুষের সাথে চলা খুবই কষ্টকর। কারণ সবসময় একটা আতংকে থাকতে হয় কোন কথায় কি মনে করে বসে। যা স্বাভাবিক সম্পর্ককে জটিল করে ফেলে। আমি জানি আমি যা বলছি তা বেশির ভাগ মানুষই জানেন বা বোঝেন। তবুও বলছি। কারণ মানুষ নিজের ভুল বা সমস্যা নিজে সহজে ধরতে পারে না। আমিও বুঝতাম না। আমি ঠেকে বুঝেছি। অবশ্য বুঝেও এখনো কোন লাভ হয়নি। তবে আশাকরছি এক সময় ঠিকই নিজের জটিলতা সম্পূর্ণ মুক্ত করতে পারবো।


June 23rd, 2008 at 8:10 pm
ফায়ারফক্স ডাউনলোডের পাবলিসিটিটা মনেহয় সরানোর সময় হয়েছে।
June 23rd, 2008 at 8:34 pm
ধন্যবাদ অমি ভাই। সরিয়ে দিলাম।
June 25th, 2008 at 8:46 am
হুম….ঠিকই বলেছেন? ঐ যে সেদিনের ফ্লেক্সিলোডের ঘটনায় আমি কিংকর্তব্যবিমুড় হয়ে গেছিলাম। কারণ কাজটা করার আগে এতটা ভাবিনি। ব্যাংকের ঐ ২৩ টাকা দিতে আমার ভাইও বিরক্ত হয়! তিনি আমাকে ৩০০০ টাকা পাঠানোর সময় ২৩ টাকা দিতে হয় দেখে মেজাজ খারাপ হয় ;)। এটা আমি প্রায় সবার ক্ষেত্রেই দেখেছি। সেই অবস্থান থেকেই ওটা পাঠিয়েছি যাতে বিরক্তির উদ্রেগ না করে, টাকা পয়সার ব্যাপারনা।
আসলে অনলাইন ব্যাংকিং বলে আবার ডিডি/টিটি’র মত টাকা নেয়াটা যথেষ্ঠ বিরক্তিরই।
July 6th, 2008 at 2:41 pm
coder vi dilen to jaigamoto khocha. apni mia ki je bolbo……..